মধ্যরাত পর্যন্ত সারা দেশে গ্যাসের চাপ কম থাকবে

আশিক ইসলাম

আশিক ইসলাম

প্রকাশিত: ১৪ জুলাই ২০২৬, ০৪:১৬ দুপুর

অনলাইন সংস্করণ

আজ শনিবার (১৩ জুন) মধ্যরাত পর্যন্ত সারা দেশে গ্যাসের চাপ কম থাকবে। দুপুর এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।   

বার্তায় বলা হয়, এলএনজি সরবরাহের একটি ফ্লোটিং স্টোরেজ রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) বা এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ জনিত কারণে এলএনজি থেকে প্রাপ্ত গ্যাস সরবরাহ হ্রাস পাওয়ায় শনিবার (১২ জুন) মধ্যরাত পর্যন্ত তিতাস গ‍্যাস কোম্পানির অধিভুক্ত এলাকার সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।


গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ‍্যাস কর্তৃপক্ষ।